×

জাতীয়

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে মোট ৮ জন মারা গেছেন।

এদিকে গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন’

‘২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন’

স্বাস্থ্য সুরক্ষায় খাবারের আগে হাত ধোয়ার বিকল্প নেই

স্বাস্থ্য সুরক্ষায় খাবারের আগে হাত ধোয়ার বিকল্প নেই

১৫ ব্যক্তি ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৫ ব্যক্তি ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

জিয়ার আমলে খনন করা খাল বিলীন, সেচ সংকটে দিশেহারা কৃষক

জিয়ার আমলে খনন করা খাল বিলীন, সেচ সংকটে দিশেহারা কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App