×

সিলেট

মাদকসহ দুই নারী গ্রেপ্তার

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

মাদকসহ দুই নারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রায় শতাধিক ইয়াবা ও ৩’শ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নয়া সৎপুর গ্রামের মতিন মিয়ার স্ত্রী শিপা বেগম (৩০) এবং একই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে ওই দুই নারীর বাড়িতে অভিযান চালায় বিশ্বনাথ থানা পুলিশ| অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস (শিফা বেগম ৫০ পিস ও ছালেহা বেগম ৫০পিস) ইয়াবা ও প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বাদী হয়ে শিফা- ছালেহাকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১ (তাং ১৬.০৪.২৬ইং)।

বিশ্বনাথ থানার বিশ্বনাথ থানা অফিসার ইনর্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের সিলেটের আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে|

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

ইউএনও’র বিরুদ্ধে নির্বাচনী বরাদ্দ লোপাটের অভিযোগ

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App