×

জাতীয়

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল আলিম (৫১) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাজতি আব্দুল আলিমকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃতের গ্রামের বাড়ি বগুড়ার নন্দিগ্রামে। তার বাবার নাম দবির উদ্দিন।

তিনি বলেন, বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাটমোহরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App