×

জাতীয়

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করে।

ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে বিভিন্ন সময় একাধিক পদাতিক ব্রিগেড ও একটি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

স্টাফ পর্যায়েও তার অভিজ্ঞতা সমৃদ্ধ।

তিনি ব্রিগেড মেজর, জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

প্রশিক্ষণ ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ ও সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন—আইভরি কোস্ট ও সিরিয়ায় মিলিটারি অবজারভারসহ বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

গোপন কিটামিন ল্যাবের সন্ধান, ৩ বিদেশি গ্রেপ্তার

গোপন কিটামিন ল্যাবের সন্ধান, ৩ বিদেশি গ্রেপ্তার

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App