×

জাতীয়

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নতুন করে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের এই দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দীনকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব পদে প্রেষণ করা হয়েছে। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির সচিবের দায়িত্বে রয়েছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে প্রেস উইংয়ে দুজন কর্মকর্তাকে যুক্ত করা হলো।

আরো পড়ুন : জামায়াত আমিরের একান্ত সচিব হলেন মুহাম্মদ ইব্রাহীম

এছাড়া, কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে এবং তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় রাষ্ট্রপতির প্রেস উইংয়ের কর্মকর্তাদের পরিবর্তন করা হয়েছিল। এরপর বিএনপি সরকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সময় সরওয়ার আলমকে পুনরায় প্রেস সচিব পদে নিয়োগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App