×

জাতীয়

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তিনি তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই তাগিদ দেন।

আরো পড়ুন: ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করেন প্রধানমন্ত্রী। সভায় প্রধান সমস্যা হিসেবে রাজধানীর যানজটকে চিহ্নিত করা হয়। নাগরিক দুর্ভোগ কমাতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

টানা ৩ দফা কমলো স্বর্ণের দর, ভরি কত?

টানা ৩ দফা কমলো স্বর্ণের দর, ভরি কত?

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App