×

মধ্যপ্রাচ্য

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পাল্টা জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কাতারের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে দেশটি। নিজ সার্বভৌমত্বে আঘাত হেনে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রতিকার চেয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে কাতার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক চিঠিতে এ আবেদন করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

কাতার জানিয়েছে, ‘তারা তাদের ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আরও একটি চিঠি পাঠিয়েছে।‘

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক উদ্ধৃত চিঠিতে ২৮শে মার্চ থেকে ১লা এপ্রিলের মধ্যে কাতারের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক ইরানি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে কাতারের জলসীমায় একটি তেল ট্যাঙ্কারে আঘাত হানা একটি হামলাও অন্তর্ভুক্ত।

চিঠিতে বলা হয়েছে, এই “বেআইনি কর্মকাণ্ডের” তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে ইরানের উচিত “সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করা”। এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই হামলার জবাব দেওয়ার কাতারের অধিকারের ওপরও জোর দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App