দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে বায়ুবাহিত রোগ হাম আক্রান্ত হয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ শিশু। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই চার শিশুকে নিয়ে চলতি বছরে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত বিস্তার লাভ করে। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণসহ (এনসেফালাইটিস) গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
আরো পড়ুন : হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা
