×

আন্তর্জাতিক

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম

মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনা লক্ষ্যবস্তুর দাবি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পাল্টা জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার উপসাগরীয় অঞ্চলে মার্কিন-সংশ্লিষ্ট ইস্পাত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি বলেছে, ‘উপসাগরীয় স্থাপনাগুলোতে তাদের সাম্প্রতিক হামলা 'একটি সতর্কবার্তা'।’

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘সপ্তাহান্তে হওয়া পূর্ববর্তী হামলার ধারাবাহিকতায় তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইস্পাত কারখানা এবং বাহরাইনে অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই হামলাগুলো একটি সতর্কবার্তা, এবং ইরানি শিল্পখাতে হামলার পুনরাবৃত্তি ঘটলে, দখলদার শাসনের প্রধান অবকাঠামো এবং এই অঞ্চলের আমেরিকান অর্থনৈতিক শিল্পখাতগুলোতে হামলা চালানোর মাধ্যমে পরবর্তী জবাব আরও অনেক বেশি বেদনাদায়ক হবে।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন-সংশ্লিষ্ট বা মালিকানাধীন অবকাঠামোতে বেশ কয়েকবার হামলা চালানোর হুমকি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান মিলবে না: ম্যাক্রোঁ

যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান মিলবে না: ম্যাক্রোঁ

ইরানের বেসামরিক স্থাপনায় হামলাকে ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা

বিশেষজ্ঞদের ইরানের বেসামরিক স্থাপনায় হামলাকে ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা

আরো ৪৫ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

আরো ৪৫ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

ইরানে যৌথ হামলায় আহত বহু

ইরানে যৌথ হামলায় আহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App