×

সাহিত্য

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত লেখক-সাহিত্যিকদের নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরষ্কার পাওয়া মোট ৯ জনের নাম প্রকাশ করা হয়েছে।

পুরষ্কারপ্রাপ্তগণ হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পুরস্কার দেবেন।

উল্লেখ্য, প্রথা অনুযায়ী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদেরকে নগদ এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App