×

ময়মনসিংহ

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ওই শিশু নিহত হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর।

এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।

আরো পড়ুন : সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী বাজেটে কর ছাড়ের সুযোগ নাই: এনবিআর চেয়ারম্যান

আগামী বাজেটে কর ছাড়ের সুযোগ নাই: এনবিআর চেয়ারম্যান

‘প্রয়োজনে’ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা সরকারের

‘প্রয়োজনে’ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা সরকারের

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় : চিফ প্রসিকিউটর

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় : চিফ প্রসিকিউটর

আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

হত্যাচেষ্টা মামলা আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App