×

খুলনা

চুয়াডাঙ্গায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সদর হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে আরো এক শিশু মারা গেছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুটির নাম আমির হামজা। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে।

হাসপাতাল সূত্র জানা যায়, 'হামের উপসর্গ নিয়ে ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তার মৃত্যু হয়।'

সদর হাসপাতালের তথ্য মতে, আইসোলেশন ওয়ার্ড থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৪ জন। মোট মৃত্যু হয়েছে ২ শিশুর। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি হাসপাতালে ভর্তি

জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি হাসপাতালে ভর্তি

তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

ডিএসসিসি প্রশাসক সালাম তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

তারেক রহমান সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App