×

সরকার

শীঘ্রই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:১০ পিএম

শীঘ্রই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান সরকার

ছবি: সংগৃহীত

শীঘ্রই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ করতে চায় সরকার এবং এ লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরের দিকে সিলেটে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজিত এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় নগরভবনের সামনে।

প্রধানমন্ত্রী বলেন, 'বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮/৯ ঘণ্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। আমরা জনগণের এ দুর্ভোগ কমাতে চাই। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ শীগ্রই শেষ করতে কাজ করছি আমরা।'

জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা আছে। তবু আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করতে নির্দেশ দিয়েছি বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প প্রসঙ্গে বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন করলাম। কাজ শুরু হল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরবাসীকে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই দুর্ভোগেরও অবসান হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App