×

জাতীয়

ডিএসসিসি প্রশাসক সালাম

তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:৩০ পিএম

তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশ না কিন্তু, অন্যদল জামায়াত ইসলাম হতাশ। কারণ, তারা দেখছে এইরকম যদি কাজ হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে কেউ হারাতে পারবে না।’

আবদুস সালাম বলেন, ‘আজকে দেখেন, বিরোধী দল ভয় পায়। এই দুই মাসে এত কাজ করে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী। তারা ভয় পাচ্ছে পাঁচ বছরে যদি এত কাজ করে ফেলে, এরপরে তো তাদের (জামায়াত) দিকে আর কেউ তাকাবে না। এজন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। সরকার যাতে কাজ না করতে পারে, সেদিকে ঠেলে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান অবিচল।’ 

তিনি বলেন, ‘আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক একটা মন্দা। কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মুক্ত করে মওকুফ করেছেন। ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন।’

ডিএসসিসির প্রশাসক বলেন, ‘জামায়াত হতাশ, কারণ তারা দেখছে এইরকম যদি কাজ হয় তাহলে বিএনপিকে আগামী নির্বাচনে কেউ হারাইতে পারবে না। ওই কারণে তারা ভয় পায় এখন থেকেই যাতে কাজকর্ম না হয়, যাতে দুর্নাম হয় সে চেষ্টা করতেছে। কিন্তু বিএনপিকে সেই পথ থেকে ঠেকানো যাবে না। আমরা এটাই বলতে পারি- বিএনপির কাজে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপির জনতার ক্ষমতায় বিশ্বাস করে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App