×

আন্তর্জাতিক

বিমানের ধাক্কায় ‘পথচারী’ আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৫৫ পিএম

বিমানের ধাক্কায় ‘পথচারী’ আহত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের মুহূর্তে রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেয় বিমানটি। এতে সেটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৮ মে) রাত ১১টা ১৯ মিনিটে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। এতে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এক অজ্ঞাতনামা কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েছিলেন। তার শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তার বর্তমান অবস্থা বা পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। কোনো কোনো সংবাদমাধ্যম ওই ব্যক্তিকে ‘পথচারী’ হিসেবে উল্লেখ করেছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে পাইলটের কথোপকথনে দুর্ঘটনার ভয়াবহতা ফুটে ওঠে। পাইলটকে বলতে শোনা যায়, ‘আমরা রানওয়েতে থেমে যাচ্ছি, আমরা কাউকে আঘাত করেছি। আমাদের ইঞ্জিনে আগুন লেগেছে।’ পরে তিনি বিমানে ধোঁয়া দেখার কথা জানিয়ে জরুরি অবতরণের সংকেত দেন।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ২২৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে উড্ডয়ন বাতিল করেন। এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানায়, ৪৩৪৫ নম্বর ফ্লাইটে সংঘর্ষের পর কেবিনে ধোঁয়া দেখা যায়। তবে ধোঁয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিসিবি) ঘটনাটি তদন্ত করছে। বর্তমানে বিমানবন্দরের ওই রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরো আসছে ৮টি

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরো আসছে ৮টি

শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App