×

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:১৩ পিএম

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

শাবওয়া প্রদেশের উপকূলে ইয়েমেনের কোস্টগার্ড। ছবি: এএফপি

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে ‘এমটি ইউরেকা’ নামের একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তরা। শনিবার (২ মে) ইয়েমেনের কোস্টগার্ডের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সশস্ত্র ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে গালফ অব এডেন হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছে।

ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, তারা ইতিমধ্যে ট্যাংকারটির অবস্থান শনাক্ত করতে এবং উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সীমিত সক্ষমতা নিয়েই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনার চেষ্টা চলছে। একই দিনে মুকাল্লা বন্দরের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজকেও সন্দেহভাজন ছোট নৌকা ও ট্রলার ধাওয়া করার খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মুকাল্লা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি সবুজ রঙের নৌকা ও মাছ ধরার ট্রলার একটি বাণিজ্যিক জাহাজের খুব কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করে। লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিসহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে এমন ঘটনা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইয়েমেন ও সোমালিয়া উপকূলীয় এই রুটে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক টহল জোরদারের দাবি উঠেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিপিএলে ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ

ডিপিএলে ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ

পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেপ্তার ৩

পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেপ্তার ৩

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মেহরাব হোসেন অপি

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মেহরাব হোসেন অপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App