×

খেলা

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মেহরাব হোসেন অপি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১২ পিএম

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন মেহরাব হোসেন অপি

মেহরাব হোসেন অপি। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি। শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি নিশ্চিত করেন যে, বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন এবং যুক্ত হওয়ার পরিকল্পনাও নেই।

গত দুই দিন ধরে দেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মেহরাব হোসেন অপির রাজনীতিতে নামার খবর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। এই প্রেক্ষাপটে বিভ্রান্তি দূর করতে সাবেক এই ওপেনার নিজের ফেসবুকে লেখেন,'আসসালামু আলাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না।'

অপি আরও স্পষ্ট করেন যে, তিনি সাধারণ মানুষের কাছে কেবল একজন ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চান। তিনি যোগ করেন,'আমি মেহরাব হোসেন অপি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।'

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বর্তমানে মাঠের লড়াই ছেড়ে ক্রিকেটের প্রশাসনিক ও সাংগঠনিক কাজে সময় দিচ্ছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App