×

খুলনা

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১৪ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

আটক সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার সময় শিশুটি তার তিন খেলার সাথীকে নিয়ে বাড়ির পাশের এড়োখাল ব্রিজের কাছে কাশফুল তুলতে যায়। বিকেল ৪টার দিকে অভিযুক্ত সম্রাট হোসেন বাইসাইকেল চালিয়ে সেখানে উপস্থিত হয়। সে শিশুটিকে তার সাইকেলে উঠতে প্রলোভন দেখায়, কিন্তু শিশুটি রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে শিশুটিকে স্থানীয় বাবলু মিয়ার পাটক্ষেতের ভেতর একটি সৌরবিদ্যুতের খুঁটির কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সম্রাট ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ‘অভিযুক্তকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ) ধারায় নিয়মিত মামলা (মামলা নং-০৩, তারিখ : ০২ মে ২০২৬) রুজু করা হয়েছে। আজ সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App