×

ঢাকা

রাজধানীতে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

রাজধানীতে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে নিজ বাড়ি থেকে সাদমান রাফি (৩২) নামে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল)  উত্তর শাহজাহানপুর ৬০৩/এ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জেুরুল হক জানান, খবর পেয়ে বাড়িটির ২য় তলার বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি কিছুটা পচে ফুলে গেছে।

কীভাবে তার মৃত্যু হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে। এছাড়া বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, মৃত রাফির স্বজনরা জানান, উত্তর শাহজাহানপুর উত্তরা ব্যাংক গলিতে নিজের ৫তলা বাড়ি রাফির। তার বাবার নাম একেএম ফজলুল হক। বাড়িটির ২য় তলায় স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে থাকেন রাফি। পেশায় কিছুই করতেন না তিনি। ছিলেন মাদকাসক্ত। কিছুদিন পরপরই স্ত্রীকে মারধর করতেন। কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করেন এবং বাসার জিনিসপত্র ভাঙচুর করেন। তখন স্ত্রী জুলি আক্তার রাগ করে বাবার বাসায় চলে যান। এরপর আর স্বামীর সঙ্গে কথা হয়নি তার। রাফির মা বেঁচে নেই আর বাবা প্যারালাইজড।

রোববার ভাড়াটিয়ারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে রাফির চাচাদের জানান। তখন তার চাচারা বাসায় এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেলে তাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। দেহটি পচে ফুলে যাওয়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে সব স্বজনরা লাশ উদ্ধারের খবর পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App