×

চট্টগ্রাম

নৌপরিবহন মন্ত্রী

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থই অগ্রাধিকার দেবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থই অগ্রাধিকার দেবে সরকার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য দেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে সরকার দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্দরের এনসিটি নিয়ে শ্রমিকদের কিছু দাবি ও আন্দোলন রয়েছে। বিদেশি কোম্পানি যদি বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করবে। একই সঙ্গে শ্রমিকদেরও দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিনিয়োগের ক্ষেত্রে কিছু সুবিধা প্রত্যাশা করে, যেমনটি শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো দেশগুলো প্রদান করছে। বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় বাংলাদেশকেও সে অনুযায়ী এগোতে হবে।

শেখ রবিউল আলম জানান, বন্দরে কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেলে আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে। এতে কনটেইনার টার্মিনালের কার্যক্রম আরও দক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সফরকালে বন্দর পরিদর্শনে গিয়ে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে এমন খাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে গিয়ে নৌপরিবহন মন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শন করেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন অবরোধ বহাল থাকলে আলোচনায় বসবে না ইরান

মার্কিন অবরোধ বহাল থাকলে আলোচনায় বসবে না ইরান

সরকারের সমালোচনা করে তাসনিম জারার দীর্ঘ পোস্ট

সরকারের সমালোচনা করে তাসনিম জারার দীর্ঘ পোস্ট

তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুলি, বদলি রুখে দপ্তরে সেই ইঞ্জিনিয়ার

প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুলি, বদলি রুখে দপ্তরে সেই ইঞ্জিনিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App