ইরান যুদ্ধে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে আসা কোনো চাপের কাছে ‘নতি স্বীকার’ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বুধবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এর আগে, এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গত বছর সম্পাদিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলি ‘যেকোনো সময় পরিবর্তন করা যেতে পারে’। ট্রাম্পের এমন মন্তব্যের পর স্টারমার এই প্রতিক্রিয়া জানালেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প‘
পার্লামেন্টে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। আমাকে ভিন্ন অবস্থান নেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে এবং গত রাতের ঘটনাও সেই চাপের অংশ ছিলো।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগদান আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়।’
