×

জাতীয়

চলতি মাসেই ভারত ২৫ হাজার টন ডিজেল আসছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

চলতি মাসেই ভারত ২৫ হাজার টন ডিজেল আসছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ অবরোধের ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

বর্তমান সংকট মোকাবিলায় চলতি মাসেই ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করছে বাংলাদেশ। ইতোমধ্যে গত শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’-এর মাধ্যমে এই ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বলেন, ‘এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরো ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে ৪/৫ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভারত থেকে পরিশোধিত ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পাম্পিং কার্যক্রম অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পুরো চালান দেশে পৌঁছাবে এবং পরবর্তী পাম্পিং দ্রুত শুরু করা হবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।’

রবিউল আলম জানান, ‘বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘৫ হাজার টন আসার পর পরবর্তী দুই ধাপে ৭ হাজার ও ৫ হাজার টন করে ডিজেল আমদানি করা হবে।’

উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পার্বতীপুর ডিপো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই আমদানির ফলে ওই অঞ্চলের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত ও স্থিতিশীল হবে।

মূলত ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আনায় পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে, যা একইসঙ্গে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই পাইপলাইনের মাধ্যমে আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App