×

খেলা

'ট্রাম্প কার্ড' নাহিদ রানাকে আগলে রাখার তাগিদ কোচ সিমন্সের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

'ট্রাম্প কার্ড' নাহিদ রানাকে আগলে রাখার তাগিদ কোচ সিমন্সের

নাহিদ রানা এবং জাতীয় দলের কোচ সিমন্স

বিশ্ব ক্রিকেটে নাহিদ রানার আবির্ভাব ঘটেছিল গতির ঝড় তুলে। মাঝখানে কিছুটা আলোচনার আড়ালে থাকলেও চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে আগুন ঝরিয়ে আবারও পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন এই টাইগার পেসার। পিএসএলে নাহিদের গতির সামনে রীতিমতো নাভিশ্বাস উঠেছে বাঘা বাঘা ব্যাটারদের। গতির এই ‘বিস্ময় বালক’কে নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

নাহিদ রানাকে বাংলাদেশের ক্রিকেটের এক অমূল্য রত্ন হিসেবে অভিহিত করে সিমন্স সতর্ক করেছেন তার সঠিক পরিচর্যা নিয়ে। কিউইদের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতির মাঝে কোচ বলেন,'আমাদের নাহিদের ওয়ার্কলোড বা চাপের বিষয়টি মাথায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটে বিরতিহীন খেলা চলে। সে আমাদের জন্য একজন ট্রাম্প কার্ড। তাই তাকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব। সবসময় যেন তাকে সেরা ছন্দে পাওয়া যায়, সেভাবেই তার যত্ন নিতে হবে যাতে সে দীর্ঘ সময় বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারে।'

পেশোয়ার জালমির হয়ে খেলা নাহিদ রানা বর্তমানে নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরে আসলেও তার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে ফ্র্যাঞ্চাইজিটি। সিমন্সের কথায় স্পষ্ট যে, বর্তমানে পেসারদের জন্য চালু থাকা রোটেশন পলিসিতে নাহিদকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। পেসাররা সাধারণত চোটপ্রবণ হওয়ায় তাদের বিশ্রাম দিয়ে খেলানোর যে সংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে, নাহিদের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটবে না।

তবে নাহিদ রানা যখন সাফল্যের তুঙ্গে, তখন অন্য প্রান্তে সময়টা ভালো যাচ্ছে না লেগ স্পিনার রিশাদ হোসেনের। ২২ গজে তার এই অফ-ফর্ম নিয়ে অবশ্য খুব একটা বিচলিত নন সিমন্স। তিনি মনে করেন, এটি খেলারই অংশ। সিমন্স বলেন,'রিশাদ এখনো শিখছে। আপনি যদি ইতিহাসের সেরা লেগ স্পিনারদের ক্যারিয়ার দেখেন, দেখবেন সবারই এমন কঠিন সময় গেছে। সে কঠোর পরিশ্রম করছে। আমি আশাবাদী, এই সিরিজ দিয়েই সে ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো চেনা ছন্দে ফিরে আসবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App