×

আন্তর্জাতিক

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা

সার্বভৌমত্ব হরণের ‘সুসংগত ও সুস্পষ্ট কৌশল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

সার্বভৌমত্ব হরণের ‘সুসংগত ও সুস্পষ্ট কৌশল

ছবি: সংগৃহীত

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণকে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার একটি 'সুসংগত ও সুস্পষ্ট কৌশল' প্রকাশ করে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো হেলিয়েহ দৌতাঘি।

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

দৌতাঘি বলেছেন, ‘ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি ইরানের আত্মরক্ষার সক্ষমতাকে দুর্বল করার একটি পরিকল্পিত কৌশলকে উন্মোচন করে।’

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বারবার বোমা হামলার জন্য অভিযুক্ত করেছে তিনি।

গত সপ্তাহে এক বিমান হামলায় এর তড়িৎ প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক সাঈদ শামঘাদ্রি নিহত হন।

দৌতাঘি বার্তা সংস্থা আল জাজিরাকে বলেছেন, ‘বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি এই হামলাগুলো একটি “সুসংগত ও সুস্পষ্ট ধরন” প্রকাশ করে, যার লক্ষ্য হলো “ইরানের নিজস্ব সক্ষমতার পদ্ধতিগত অনুন্নয়ন এবং শিল্পবিমুখতা, যা ঐতিহাসিকভাবে দেশটিকে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সক্ষম করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াশিংটনে নৈশভোজে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ওয়াশিংটনে নৈশভোজে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফক্স নিউজের প্রতিবেদন উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

প্রবাসী কল্যাণমন্ত্রী সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App