×

জাতীয়

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে নতুন বাসভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর রুটের পুনর্নির্ধারিত ভাড়াও প্রকাশ করা হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএ তাদের ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে।

ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

ঢাকা-সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। ঢাকা-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা। ঢাকা-খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা (গাবতলী)-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা-রংপুর রুটে ৭৫১ টাকা এবং ৯১১ টাকা। ঢাকা-দিনাজপুর রুটে ৯৭৪ টাকা এবং ১ হাজার ২৪১ টাকা।

ঢাকা-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা। ঢাকা-রাজশাহী রুটে ৭৭৭ টাকা এবং ৯৯১ টাকা। ঢাকা-মেহেরপুর রুটে ৭৭৬ টাকা এবং ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা (মহাখালী)-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। ঢাকা-জামালপুর রুটে ৩৮৬ টাকা এবং ৪৯২ টাকা। ঢাকা-শেরপুর রুটে ৪২১ টাকা এবং ৫৩৭ টাকা। ঢাকা-কিশোরগঞ্জ রুটে ৪০১ টাকা এবং ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়। এরপর ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে নতুন হার নির্ধারণ করে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফক্স নিউজের প্রতিবেদন উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

প্রবাসী কল্যাণমন্ত্রী সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App