×

সরকার

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে গ্রেডভিত্তিক শূন্যপদের সংখ্যা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন । প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ শূন্য আছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯। এ ছাড়া ১৭ থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্য পদ রয়েছে বলেও এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

প্রতিমন্ত্রী  বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

তিনি আরো বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের সম্মাননা দেবে বিসিবি

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনের পরিকল্পনা চলছে

সড়কমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৪ লেনের পরিকল্পনা চলছে

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App