×

সরকার

সংসদে সরাইল হাসপাতালের দুরবস্থা তুলে ধরলেন রুমিন ফারহানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

সংসদে সরাইল হাসপাতালের দুরবস্থা তুলে ধরলেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে স্থানীয় হাসপাতালকে “নিজেই রোগীর মতো” বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, সীমিত শয্যা, জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির অভাবে হাসপাতালটি কার্যত নাজুক অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা জানান, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা একমাত্র ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল। কিন্তু প্রয়োজনের তুলনায় হাসপাতালের সক্ষমতা অনেক কম।

তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারী নেই। পাশাপাশি রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে।

সংসদ সদস্য আরো জানান, হাসপাতালের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি থমকে আছে।

বর্তমানে পুরোনো দোতলা ভবনে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে ৬৪টি পদ শূন্য রয়েছে, যা স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

অতিরিক্ত গরম লাগার পেছনে থাকতে পারে যেসব রোগ!

অতিরিক্ত গরম লাগার পেছনে থাকতে পারে যেসব রোগ!

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App