চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে।
আরো পড়ুন : কয়েক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ
ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ঝড়ের সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশেও মেঘলা আকাশ ও গুমোট গরম বিরাজ করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।
