×

ক্রিকেট

এবার বিসিবির কমিটিতে প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

এবার বিসিবির কমিটিতে প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে প্রায় এক সপ্তাহ আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি গঠনের পরপরই বোর্ডে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

বর্তমানে মাশরুর হোসেন বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

সূত্র জানায়, নবগঠিত এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে।

আরো পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল হোসেন

এই কমিটির সদস্যদের মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, মির্জা ইয়াসির আব্বাস (মির্জা আব্বাসের ছেলে), সৈয়দ ইব্রাহিম আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে), ইসরাফিল খসরু (অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে) এবং রাশনা ইমাম (প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী)।

অন্যদিকে, বিসিবির সভাপতির পদে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ২১ আগস্ট তার পদত্যাগের পর এই পদে একাধিক পরিবর্তন দেখা গেছে। ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের পর বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

অতিরিক্ত গরম লাগার পেছনে থাকতে পারে যেসব রোগ!

অতিরিক্ত গরম লাগার পেছনে থাকতে পারে যেসব রোগ!

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম, সংসদে অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App