×

সরকার

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি সরকারি সফরে রওনা হন।

আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কের আনতালিয়ায় এই ফোরাম অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক, নীতিনির্ধারক ও প্রতিনিধি দল অংশ নেবে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সরকার পরিবর্তনের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি খলিলুর রহমানের দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মার্চে তিনি দেশটিতে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সফরে ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App