×

বিএনপি

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর ধরে করা প্রতিজ্ঞা পূরণ করলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিএনপিসমর্থক ইনু মিয়া। তাঁর পছন্দের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর অবশেষে ভাত খেয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাঁকে নিজ হাতে ভাত পরিবেশন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম।

ইনু মিয়া কুলিয়ারচরের রামদী ইউনিয়নের জগৎচর পশ্চিমপাড়ার মৃত সুলায়মান মিয়ার ছেলে। পেশায় তিনি একসময় কৃষিশ্রমিক ছিলেন। কয়েক বছর আগে দুর্ঘটনায় বাঁ পায়ে আঘাত পাওয়ার পর থেকে নিয়মিত কাজ করতে পারেন না।

ইনু মিয়া জানান, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন। সেই ঘটনার পরই তিনি প্রতিজ্ঞা করেন তাঁর পছন্দের দল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। দীর্ঘ ৬ হাজার ৩১৫ দিন সেই প্রতিজ্ঞা ধরে রেখে অবশেষে মঙ্গলবার ভাত খান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১২ জানুয়ারি জগৎচর পশ্চিমপাড়ায় বিএনপির এক কর্মীসভায় এই বিষয়টি সামনে আসে। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম। তিনি তখন ইনু মিয়াকে ভাত খাওয়ানোর চেষ্টা করলেও ইনু রাজি হননি। পরে শরীফুল আলম প্রতিশ্রুতি দেন দল ক্ষমতায় এলে তিনি নিজ হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন।

আরো পড়ুন : ‘জুলাই যোদ্ধা’দের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই মঙ্গলবার দুপুরে ইনু মিয়ার বাড়িতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। রামদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাছের ছায়াঘেরা পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। অনুষ্ঠানের শুরুতেই তিনি ইনু মিয়াকে নিজ হাতে ভাত পরিবেশন করে খাওয়ান।

এর আগে মাইকে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইনু মিয়া। তিনি বলেন, আমি ভোট দিতে গেছিলাম, হেরা আমারে মারছে। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী শরীফুল আলম ইনু মিয়ার জন্য বয়স্ক ভাতা, একটি ঘর নির্মাণ এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মজনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App