×

সরকার

অর্থমন্ত্রী

জুনের মধ্যেই আইএমএফের অর্থ পেতে পারে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

জুনের মধ্যেই আইএমএফের অর্থ পেতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জুনের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ। চলমান কর্মসূচির অগ্রগতি ও পর্যালোচনার ওপর ভিত্তি করে এই অর্থ ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান কর্মসূচি সঠিক পথেই রয়েছে। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়। বিশেষ করে ব্যাংকিং খাত, শেয়ারবাজার এবং কর-জিডিপি হার নিম্নমুখী থাকায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যবসা সহজীকরণ, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি স্থগিত থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী বাজেটে প্রতিফলিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

আইএমএফের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, ষষ্ঠ কিস্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং আগামী এপ্রিল মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফের বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, অর্থায়নসংক্রান্ত আলোচনা নীতিগত অগ্রগতির ওপর নির্ভর করে এবং বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App