×

পরীক্ষা

সব বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম

সব বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন

ছবি : সংগৃহীত

চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে থেকেই মাদ্রাসা ও কারিগরি, এই দুই বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। ফলে এবার মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

আরো পড়ুন : অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা সরকারের

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর সর্বশেষ দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে অনুমোদন মিললে চূড়ান্ত রুটিন প্রণয়ন করে শিগগিরই প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App