×

ইউরোপ

স্পেনকে বাণিজ্যিকভাবে ‘একঘরে’ করার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

স্পেনকে বাণিজ্যিকভাবে ‘একঘরে’ করার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানে হামলায় ব্যবহারের জন্য স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেন ভয়াবহ আচরণ করেছে। তিনি জানান, অর্থ সচিব স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প আরো বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।

মূলত স্পেনের বামপন্থি সরকার ইরানে হামলার জন্য দেশটিতে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়। স্পেনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে ১৫টি বিমান সরিয়ে নিতে হয়েছে।

আরো পড়ুন : জবাব কিভাবে দিতে হয়, তা এ বার দেখাব : ট্রাম্প

এ বিষয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরানে হামলা সমর্থন করা স্পেনের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগেও স্পেন ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি। পাশাপাশি সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী নেতাদের সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ লেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংঘাতে চরম ঝুঁকিতে ভারতের অর্থনীতি

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

সংসদে পাস ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App