×

বিনোদন

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৩৬ পিএম

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

ছবি: সংগৃহীত

'মা দিবস' উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘণ এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

অভীনেত্রী তাঁর পোস্টের প্রথমেই সব মায়েদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'তিনি লেখেন, সবাই বলে তিনি দেখতে ঠিক তার মায়ের মতো। আর বিষয়টি তাকে ভীষণ আনন্দ দেয়, কারণ তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তার মা।'

বাবাকে হারানোর পর তার মা-ই সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন ফারিয়া। জীবনের কঠিন ও অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোতেও মা তাকে এক মুহূর্তের জন্য বাবার শূন্যতা অনুভব করতে দেননি বলেও জানান তিনি।

শবনম ফারিয়া পোস্টে আরো যোগ করেন, গত বছর আল্লাহর রহমতে তার জীবনে আরেকজন ‘মা’ এসেছেন, যিনি তাকে একইরকম স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। শাশুড়িকে নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বিপরীতে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী।

তিনি লেখেন, কখনও কয়েকদিন যোগাযোগ না হলেও শাশুড়ি নিজেই খোঁজ নেন। এমনকি তিনি বাসায় না গেলে তার পছন্দের খাবারও রান্না করেন না। সম্প্রতি ইলিশ মাছ রান্নার একটি ঘটনার কথাও শেয়ার করেন ফারিয়া। জানান, তিনি খুব পছন্দ করে মাছ খাওয়ার পর জানতে পারেন, শাশুড়ি নিজের অংশটুকুও খাননি; পরদিন সেটি তার জন্য প্যাক করে দিয়েছিলেন।

পোস্টের শেষাংশে অভিনেত্রী বলেন, জীবনের সব ক্ষেত্রে হয়তো তিনি সৌভাগ্যবান নন, তবে আল্লাহ তাকে অসাধারণ দুইজন মা উপহার দিয়েছেন। আর এ ভালোবাসার পর জীবনে অভিযোগ করার মতো তেমন কোনো কারণ তার আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করে নিজেই কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করে নিজেই কারাগারে স্ত্রী

নৃশংসতায় জনমনে আতংক

নৃশংসতায় জনমনে আতংক

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App