×

শিক্ষা

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে কি বলছে মাউশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে কি বলছে মাউশি

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত তা অনুমোদন পায়নি। ফলে আগামী সপ্তাহের শেষ দিকে বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, প্রস্তাবটি অনুমোদন পেলেই তা আইবাস সিস্টেমে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড় হলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠানো হবে এবং সেখান থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে জমা হবে।

মাউশির এক কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে শিক্ষক-কর্মচারীরা আগামী বৃহস্পতিবারের মধ্যে এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন। তবে কোনো কারণে বিলম্ব হলে ১০ বা ১১ মে নাগাদ বেতন অ্যাকাউন্টে পৌঁছাতে পারে।

প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App