×

জাতীয়

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

ছবি: বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ নিয়ে জনমনে অস্পষ্টতা তৈরি হয়েছে উল্লেখ করে, দলটির আদর্শিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী প্রশ্ন তোলেন- ‘জামায়াত কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি করছে?’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্যেদের কিছু বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গতকালও (বুধবার) পার্লামেন্টে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা শরিয়াহ কায়েমের কথা বলেছেন। অথচ গত ১৪ জানুয়ারি দলটির আমির ডা. শফিকুর রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেছিলেন যে, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না।’

জামায়াতের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘আমি জানতে চাই কোনটি তাদের প্রকৃত অবস্থান? তারা কি প্রচলিত সাংবিধানিক আইন মেনে চলার চেষ্টা করছেন নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।’

জামায়াতের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের বিশ্লেষণ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জন্মলগ্ন থেকেই দলটি অনেক পরিবর্তন এনেছে। পাকিস্তান সৃষ্টির বিরোধিতা থেকে শুরু করে বর্তমানে অমুসলিম প্রার্থীদের মনোনয়ন দেওয়া- এই সবই পরিবর্তনের ইঙ্গিত দেয়।’

এ প্রসঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত থেকে দুইজন ‘অমুসলিম’ প্রার্থীর মনোনয়ন দেওয়াকে তথ্যমন্ত্রী ‘শুভ লক্ষণ’ হিসেবে অভিহিত করেন।

সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনীল গুপ্ত স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নুসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

অর্থমন্ত্রী ‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখলেন মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখলেন মার্কিন প্রেসিডেন্ট

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি

তদন্ত কমিটি সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App