×

শিক্ষা

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা সরকারের

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতিতে চালুর চিন্তা করছে সরকার। নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন ও অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হয়েছে। ক্ষতি পূরণ করতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরো পড়ুন : অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষার ফলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, এ বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে পদ্ধতি চালুর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও প্রয়োগ সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা থাকতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, মহানগরীতে ট্রাফিক জট, জ্বালানি সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার  টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

জ্বালানি দামের প্রভাবে নিত্যপণ্যে ঊর্ধ্বগতি, চাপে ভোক্তারা

জ্বালানি দামের প্রভাবে নিত্যপণ্যে ঊর্ধ্বগতি, চাপে ভোক্তারা

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App