×

অর্থনীতি

‘জ্বালানি সংকটের আশঙ্কায় পোশাক খাতে নতুন ক্রয়াদেশ স্থগিত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

‘জ্বালানি সংকটের আশঙ্কায় পোশাক খাতে নতুন ক্রয়াদেশ স্থগিত’

ছবি : সংগৃহীত

দেশে সম্ভাব্য জ্বালানি সংকটকে ঘিরে বিদেশি ক্রেতারা নতুন ক্রয়াদেশ স্থগিত করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম (পারভেজ) চৌধুরী।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন আশঙ্কায় অনেক ক্রেতা বাংলাদেশে নতুন অর্ডার দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। এতে তৈরি পোশাক খাতসহ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত ঝুঁকির মুখে পড়তে পারে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিসিআই সভাপতি জানান, বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জুলাই ও আগস্ট মাসের সম্ভাব্য অনেক ক্রয়াদেশ ইতোমধ্যে ধীর হয়ে গেছে। কিছু বড় ক্রেতা প্রতিষ্ঠান নেতিবাচক বার্তা দিচ্ছে এবং কিছু অর্ডার অন্য দেশ, যেমন ভারতেও স্থানান্তরের প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশি ব্র্যান্ডগুলোর স্থানীয় অফিসগুলো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মূল সিদ্ধান্ত গ্রহণকারীরা বাংলাদেশে নতুন অর্ডার দিতে দ্বিধায় রয়েছে।

একই সঙ্গে বিদ্যমান কর কাঠামোকে ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, লাভ-লোকসান নির্বিশেষে এক শতাংশ ন্যূনতম কর পরিশোধের বাধ্যবাধকতা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। অনেক প্রতিষ্ঠান মুনাফা না করলেও কর দিতে বাধ্য হওয়ায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর কাঠামো পুনর্বিন্যাস এবং রপ্তানি আয়ের ওপর উৎস কর কমানোর দাবি জানান। তবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উৎস কর কমানোর প্রস্তাব নাকচ করেন।

আয়কর আইন ২০২৩-এর ১৪৭ ধারা প্রসঙ্গে বিসিআই সভাপতি বলেন, কর যাচাইয়ের নামে যেকোনো প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম বা নথিপত্র জব্দের ক্ষমতা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে, যা ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

এদিকে প্রাক-বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যাংক আমানতের মুনাফার ওপর উৎস কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানোর এবং নিট সম্পদের ওপর সারচার্জ ধাপে ধাপে প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি করের চাপ না বাড়িয়ে ব্যবসাবান্ধব কর কাঠামো গঠনের আহ্বান জানানো হয়।

শিল্প উদ্যোক্তাদের মতে, জ্বালানি সরবরাহ স্থিতিশীল না হলে এবং কর কাঠামো সহজ না করা হলে দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App