×

অর্থনীতি

দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম

দেশে মজুত পেট্রোল-ডিজেলের পরিমাণ জানাল জ্বালানি বিভাগ

ছবি : সংগৃহীত

ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও দেশে আগামী মাসেও কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে তারা পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলের বর্তমান মজুতের তথ্যও প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।

এর মধ্যে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।

আরো পড়ুন : তেল মজুত-পাচারকারীর তথ্যদাতাকে ১ লাখ পুরস্কার

তিনি বলেন, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই এবং মার্চ মাসে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা দেখা যায়নি। একইভাবে এপ্রিল মাসেও সংকট হওয়ার আশঙ্কা নেই।

ডিজেল পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জ্বালানি বিক্রির জন্য একটি অ্যাপ তৈরি করছে সরকার, যা আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App