×

ঢালিউড

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন নিশো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

সংবাদ সম্মেলনে  কান্নায় ভেঙে পড়লেন নিশো

ছবি: ‍সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া দম সিনেমা বক্স অফিসে সফলতার পাশাপাশি দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির পেছনের গল্প তুলে ধরতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এর প্রধান অভিনেতা আফরান নিশো।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির গল্প ও চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এই আবেগঘন মুহূর্ত দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে নিশোর সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা পূজা চেরি এবং প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তবে বিশেষ আকর্ষণ ছিলেন সিনেমার মূল অনুপ্রেরণা বাস্তব চরিত্র ‘নূর’, যার জীবনের সংগ্রাম থেকেই ছবিটির গল্প নির্মিত।

নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিশো। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “দিনশেষে আমিও তো রক্ত-মাংসের মানুষ” এরপরই তিনি আর নিজেকে সামলাতে পারেননি।

নূর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, বাস্তবতাকে কাছ থেকে অনুভব করতে তিনি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে তার পরিবার, বিশেষ করে বাবা ও ভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে তাদের জীবনসংগ্রামের অভিজ্ঞতা জানার চেষ্টা করেন।

নিশোর ভাষায়, তাদের কষ্ট ও বাস্তবতা এতটাই গভীর যে তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তিনি কেবল সেই জীবনকে উপলব্ধি করে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন।

সিনেমাটি বেছে নেওয়ার প্রসঙ্গে নিশো বলেন, এর শক্তিশালী ও বাস্তবধর্মী চিত্রনাট্যই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। চরিত্রটির জন্য নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে দর্শকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে একজন সাধারণ মানুষের সংগ্রামকে অনুভব করার জন্য।

উল্লেখ্য, দম যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। মুক্তির পর থেকেই ছবিটি আয় ও জনপ্রিয়তায় শক্ত অবস্থান তৈরি করেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে।

নিশো ও পূজা চেরির অভিনয়, বিশেষ করে বাস্তবধর্মী গল্পের উপস্থাপন দর্শকদের মধ্যে নতুন ধরনের আগ্রহ তৈরি করেছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা বলছেন, এমন গল্পভিত্তিক সিনেমা বাংলাদেশে আগে খুব কমই দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App