×

খেলা

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

ছবি- সংগৃহীত

আইপিএলের ম্যাচ চলাকালে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার ও ফাইবার অপটিক লিংক বিচ্ছিন্ন করায় স্টেডিয়ামের ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়েছিল বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ ও ১৯ বছরের আব্দুল কালাম। তারা দুজনই স্টেডিয়ামের ডিজিটাল ও সারভেইল্যান্স সেবাদাতা প্রতিষ্ঠান ‘আইভিএস ডিজিটাল সলিউশনস’-এর কর্মী। সারভেইল্যান্স ফার্ম ‘স্টাকু টেকনোলজিস’-এর কর্মী আদিত্য ভাটের করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা অনুমতি ছাড়াই নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে স্পর্শকাতর সরঞ্জামের ক্ষতি করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাদের প্রায় ১০ লাখ রুপি বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিনের পাওনা টাকা না পাওয়ায় চরম হতাশা থেকে তারা প্রতিবাদ হিসেবে সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিরাপত্তা সরঞ্জামের এই নাশকতার কারণে ম্যাচের সময় স্টেডিয়ামের নজরদারি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছিল। বড় কোনো অঘটন না ঘটলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কর্নাটক পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসন ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App