×

জাতীয়

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা পুনর্বহালের মতো কোনো যুক্তিসঙ্গত কারণ পাওয়া যায়নি। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়া যায় না, যা তার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রোববার আপিল করেন।

মনিরা শারমিনের হলফনামা অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছেড়ে দেন। সে হিসেবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি; প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসন ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App