×

ঢাকা

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার ও আজ সোমবার (২৭ এপ্রিল) উপজেলার পৌর শহরসহ কালিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রাম থেকে কুকুরটি কামড়ানো শুরু করে সখীপুর পৌর শহরের দিকে চলে আসে। পরে আন্ধি ও উত্তরা মোড় এলাকায় প্রায় ২০ জনকে কামড় দেয়। সোমবার সকালে কুকুরটি কালিয়া, ঘোনারচালা ও দামিয়া গ্রামে ঢুকে আরও কয়েকজনকে জখম করে।

আহতদের মধ্যে ৫৪ জন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আব্দুর রশিদ (৬০) নামের একজনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

কালিয়া ঘোনারচালা গ্রামের আহত খন্দকার হাবিবুর বলেন, “নাতনিকে স্কুলে রেখে ফেরার পথে হঠাৎ কুকুরটি এসে কামড়ানো শুরু করে। আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে কুকুরটি তাদের ওপরও হামলা চালায়।” একই গ্রামের মেহেরান বেগম বলেন, “দুই বছরের নাতনিকে বাঁচাতে গিয়ে আমিও কুকুরের কামড়ের শিকার হয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন, “এটা খুবই দুঃখজনক। গ্রামবাসী উদ্যোগ নিয়ে খ্যাপা কুকুরটিকে মেরে ফেলা উচিত ছিল।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে আব্দুর রশিদকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App