×

ঢাকা

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

চলন্ত রিকশায় আগুন, নেভাতে গিয়ে মিলল ১০ বান্ডিল গাঁজা

ছবি: কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশায় আগুন লাগার ঘটনায় নেভাতে গিয়ে গাঁজা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনায় নেভাতে গিয়ে ১০ বান্ডিল গাঁজা উদ্ধার হয়েছে। পরে অটোরিকশাটি জব্দ করে গাঁজাসহ থানায় নিয়ে যায় পুলিশ।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, “বেলা ১১টার দিকে একটি অটোরিকশায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়রা আগুন নেভাতে গেলে অটোরিকশার ইঞ্জিনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৯ বান্ডিল ও একটি ছেঁড়াসহ মোট ১০ বান্ডিল গাঁজা পাওয়া যায়। গাঁজা পাওয়া যাওয়ার পর চালক অটোরিকশাটি রেখে পালিয়ে যান।”

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজার পরিমাণ আনুমানিক ১৯ কেজি। অটোরিকশাটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ জানায়, অটোরিকশাটি জব্দ করে গাঁজাসহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা

গণশিক্ষা প্রতিমন্ত্রী ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা

মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটায় লড়ছেন : অরবিন্দ কেজরিওয়াল

মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটায় লড়ছেন : অরবিন্দ কেজরিওয়াল

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় থাকছে ১০ জন করে আনসার

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় থাকছে ১০ জন করে আনসার

অল্প বাজেটে ২০ দিনে ২০০ কোটির ক্লাবে ‘ভাজা ২’

অল্প বাজেটে ২০ দিনে ২০০ কোটির ক্লাবে ‘ভাজা ২’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App