গণশিক্ষা প্রতিমন্ত্রী
ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে সরকার প্রাথমিক স্তরের গ্রেড বাড়ানোর বিষয়ে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, “আমরা প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নিতে চাই। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
এছাড়া ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা সাধারণত পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ। তবে এর আগে বিভিন্ন সময়ে তা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের আলোচনা হলেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
