×

ঢাকা

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

ছবি: যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল

যশোরে দাদির মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বকশিপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আশরাফুল ইসলাম খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রোববার বিকেলে তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। দাদির মৃত্যুর খবর শুনে খুলনা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন আশরাফুল। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় আশরাফুল গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে আশরাফুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আশরাফুল মারা যান। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, আশরাফুলের মৃত্যু নিয়ে কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়া নিয়ে বিরোধ স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App