×

ঢাকা

সিংগাইরে রাজনৈতিক প্রতিহিংসায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

সিংগাইরে রাজনৈতিক প্রতিহিংসায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

ছবি: দেওয়ান আব্দুল মান্নান এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন

রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের বাসিন্দা দেওয়ান আব্দুল মান্নান এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি  ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যার ফলে বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যদের দাবি, এই হামলার পর থেকেই তারা প্রাণনাশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তারা কোনো স্থায়ী আশ্রয় খুঁজে পাচ্ছেন না এবং চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মতাদর্শ ও পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। এতে দেওয়ান আব্দুল মান্নান ও তার পরিবার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। দেওয়ান আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে সাম্প্রতিক ঘটনায় তার স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে।

এদিকে গত বুধবার (২৫ মার্চ) ভুক্তভোগী দেওয়ান আব্দুল মান্নান বলেন, “আমি কোনো অন্যায় করিনি। শুধু রাজনৈতিক মতের কারণে আজ আমার বাড়িঘর ভাঙচুর করে লুটপট চালানো হয়েছে  । প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। পরিবার নিয়ে এখন আমি চরম অনিশ্চয়তার মধ্যে আছি—যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা করছি।”

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও এক বৃহত্তম মার্কিন রণতরি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে

আরও এক বৃহত্তম মার্কিন রণতরি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে

শুক্রবার  টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

জ্বালানি দামের প্রভাবে নিত্যপণ্যে ঊর্ধ্বগতি, চাপে ভোক্তারা

জ্বালানি দামের প্রভাবে নিত্যপণ্যে ঊর্ধ্বগতি, চাপে ভোক্তারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App