×

অপরাধ

জুয়ার টাকার জন্য শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

জুয়ার টাকার জন্য শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে অনলাইনে জুয়ায় আসক্ত মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থী টাকা নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগানের ইস্টার্ন পান্থছায়া নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কলাবাগানের থাকতেন। ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। গত শনিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে ঘরে রাগারাগি করেন। পরদিন রোববার রাতে মাকে ঘরে আটকে জোর করে টাকা দাবি করেন তিনি। না পেয়ে মারতে উদ্যত হন। পরে ফয়সাল তার কক্ষে গিয়ে আগে থেকে খোলা জানালা দিয়ে ১৩ তলা থেকে লাফ দেন। তিনি পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

নববর্ষ কি একদিন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

গরমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, খোলা খাবারে সতর্কতা

গরমে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, খোলা খাবারে সতর্কতা

শিকদার শাওনের কবিতা

শিকদার শাওনের কবিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App