×

বিশেষ সংখ্যা

রোমেল রহমানের কবিতাগুচ্ছ

Icon

রোমেল রহমান

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

রোমেল রহমানের কবিতাগুচ্ছ

রোমেল রহমানের কবিতাগুচ্ছ

কয়েকটি লাফ
শিশুদের লাশ ফেলে রাজা বসে আছেন সংবিধানের উপর! একটু হাসির জন্যে কার্টুন বাদ দিয়ে লোকেরা দেখছে সংসদ। 
ঘর গুলো গোরেস্তান হয়ে যাচ্ছে কান্নায়, মায়ের পাঁজর যন্ত্রণার জাহান্নাম! 
আর বিরোধী দলের বিশ্বাসঘাতকেরা দাঁত বের করে বসে আছে খোদার কসম খেয়ে মিথ্যে ছড়াতে! 
ধরা খেতে খেতে জেনে গেছি —
ইতিহাস সেই থুত্থুড়ে কুঁজো বুড়ো যার সামনে একটা চালের বস্তা আর হারানো যৌবনের শোক!
(যেহেতু দেখছি—)
জনগণ নামক মৃতরা রাষ্ট্রের নাগরিক! 


সিমেট্রি রোড
ফুল মার্কেট পেরোলে বাহাতে সিমেট্রি রোড!
(যেন,) মৃত্যু তোমার সামনে এসে দাঁড়ালো আর তুমি তাকে চুমু খেয়ে পাশে বসালে!
তারপর কে কার হাত ধরে চলে গেলো আমরা জানি না। 
গোরেস্তানে হাস্নাহেনার উপচে পড়া ঘ্রাণ নিতে নিতে মাতাল মজনু মনে হয় নিজেকে হঠাৎ! 
যেন নিজ দরবারে নিজেকে শোনাচ্ছি বিচ্ছেদি গান।
আত্মহত্যার মতো বন্ধু ছিলো আঙুল জড়িয়ে;
তবু ভোরে ঘুম ভেঙে দেখি কাগুজে ফুলের চেয়ে ভারি জীবনের এইসব তুলকালাম সৌন্দর্য! 
তোমাকে টেনে তুলতে গিয়ে টের পাই : হাত ধরে আছি কান্নার! 
তোমার দিকে আমার ছায়া ঢেলে দিয়ে বলেছি, গন্ধ নাও!
আর তুমি করব খুঁজতে খুঁজতে সিমেট্রির দেয়ালে মাথা ঠুকে নিজেকে আবিস্কার করলে — একটা নয়নতারার থেকেও সহজে ঝরে যেতে!
আমাদের নামে কিছু গান, কিছুটা ফুলের ঘ্রাণ রয়ে যায়… বয়ে যায়; তারা হয়ে খসে যায়!
দিনশেষে আমরা জানি না, কে কার সঙ্গে কোথায় পালিয়ে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পহেলা বৈশাখ: বাঙালির উৎসবের শিকড়

পহেলা বৈশাখ: বাঙালির উৎসবের শিকড়

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

নববর্ষ পালনের গল্পকথা

নববর্ষ পালনের গল্পকথা

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App